Web Analytics

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যেও ইরান ঘোষণা করেছে যে বাংলাদেশসহ কয়েকটি বন্ধুপ্রতিম দেশের জাহাজ হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচল করতে পারবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, পশ্চিমা গণমাধ্যমের দাবির বিপরীতে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়। তিনি জানান, যেসব দেশকে ইরান বন্ধু মনে করে বা বিশেষ অনুমতি দিয়েছে, তাদের জাহাজের নিরাপদ চলাচলের ব্যবস্থা করছে ইরানের সশস্ত্র বাহিনী।

আরাগচি জানান, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক, ভারত ও বাংলাদেশ এই সুবিধা পাচ্ছে। ভারতের দুটি জাহাজ ইতিমধ্যে প্রণালি পার হয়েছে এবং বাংলাদেশের সঙ্গে সমন্বয় অব্যাহত থাকবে। তবে ইরান যেসব দেশকে প্রতিপক্ষ বা সংঘাতে জড়িত মনে করে, তাদের জাহাজ চলাচল করতে পারবে না।

হরমুজ প্রণালিকে ঘিরে বৈশ্বিক জ্বালানি সরবরাহে ধাক্কা লাগলেও ইরানের এই সিদ্ধান্ত নির্বাচিত দেশগুলোর জন্য সীমিত বাণিজ্য প্রবাহ বজায় রাখতে সহায়তা করবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।