বাহরাইনে অবস্থিত মার্কিন দূতাবাস ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশটিতে এবং পুরো অঞ্চলজুড়ে থাকা মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। আলজাজিরার খবরে বলা হয়েছে, শনিবার দূতাবাসটি এ নিরাপত্তা সতর্কতা প্রকাশ করে।
সতর্কবার্তায় দূতাবাস মার্কিন নাগরিকদের স্মরণ করিয়ে দেয় যে, ইরান এর আগে বাহরাইনের বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করেছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে রাজধানী মানামার হোটেলও ছিল বলে দূতাবাস জানিয়েছে। তবে বর্তমান কোনো নির্দিষ্ট হুমকি বা ঘটনার বিষয়ে সতর্কবার্তায় বিস্তারিত উল্লেখ করা হয়নি।
দূতাবাস আরও বলেছে, অঞ্চলে থাকা মার্কিন নাগরিকদের সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং যাতায়াতে বিঘ্নের জন্য প্রস্তুত থাকতে হবে। নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে নাগরিকদের সতর্ক থাকা এবং সম্ভাব্য পরিবহন-সংক্রান্ত বাধার বিষয়টি বিবেচনায় রাখার আহ্বান জানানো হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।