Web Analytics

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর সিনিয়রিটি, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সোমবার দ্বিতীয় দিনের মতো ভিসির দপ্তর ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বিকেল ৩টার দিকে বিক্ষুব্ধরা প্রধান ফটক বন্ধ করে পুরো ক্যাম্পাস লকডাউন ঘোষণা করলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীরা পাল্টা কর্মসূচি দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সন্ধ্যা ৭টা পর্যন্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ নিজ দপ্তরে অবরুদ্ধ ছিলেন এবং আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছিলেন। বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বক্তাদের ভাষ্য, ২০২৫ সালের ২৭ মে আপিল বিভাগের রায়ে জীবিত কর্মীদের পুনর্বহাল এবং চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে অসাধারণ ছুটি ধরে সিনিয়রিটি অক্ষুণ্ন রাখার নির্দেশ দেওয়া হয়। তারা অভিযোগ করেন, রায় পুরোপুরি বাস্তবায়িত হয়নি এবং প্রাপ্য আর্থিক সুবিধাও তারা পাননি। প্রতিবেদনে বলা হয়, এসব কর্মী ২০০৩ ও ২০০৪ সালে নিয়োগ পেয়ে ২০১২ সালে চাকরিচ্যুত হন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।