Web Analytics

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, রাজধানীতে আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ৩৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সোমবার দুপুরে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সাতজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং সেখানে বডি ক্যামেরা ব্যবহার করা হবে।

কমিশনার জানান, ডিএমপির আওতায় ১,৬১৪টি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে, প্রতিটিতে চারজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনী দায়িত্ব পালনের জন্য ডিএমপির ২৫ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার সরওয়ার ও এস এম নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।