Web Analytics

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করে ব্যাংকের প্রতি জনআস্থা আরও বৃদ্ধি করতে। শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ঢাকার সেনাপ্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মকর্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রাহকরাই ব্যাংকের প্রাণ, তাই তাঁদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিক সমাধান করতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের প্রতিষ্ঠানকে নিজের মনে করে কাজ করলে সেবার মান ও গতি বহুগুণে বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম. মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল। স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম।

সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক খাঁন বলেন, দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে ছোট ও মাঝারি শিল্পে বিনিয়োগ বাড়াতে হবে এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিতের মাধ্যমে সাধারণ মানুষের জন্য ব্যাংকিং আরও সহজ করতে হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।