Web Analytics

গাজার বাস্তুচ্যুত শত শত ফিলিস্তিনি শিশু বিশ্ববাসীর কাছে তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। বিশ্ব শিশু দিবসের আগের দিন বৃহস্পতিবার গাজা সিটির একটি তুর্কি স্কুলে আয়োজিত সংহতি অনুষ্ঠানে তারা শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সহযোগিতা চায়। তাদের মূল আবেদন ছিল, বিশ্ব যেন তাদের ভুলে না যায়।

গাজা সিটির পশ্চিমাঞ্চলের ওই স্কুলের আশপাশে তাঁবুতে শত শত বাস্তুচ্যুত শিশু আশ্রয় নিয়েছে। ইসরাইলের চলমান যুদ্ধ তাদের মানবিক পরিস্থিতি, মানসিক স্বাস্থ্য ও শিক্ষাজীবনে কী প্রভাব ফেলেছে, তা তুলে ধরতেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল প্রাঙ্গণ তুরস্ক ও ফিলিস্তিনের জাতীয় পতাকা এবং তুর্কি মানবিক সহায়তা সংস্থা আইএইচএইচের লোগোসংবলিত ব্যানারে সাজানো হয়েছিল।

শিশুদের হাতে বিভিন্ন ভাষায় লেখা ব্যানার ও নিজেদের আঁকা ছবি ছিল, যাতে সুরক্ষা এবং শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা ও সম্মানজনক জীবনের অধিকার নিশ্চিতের দাবি জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য, গান ও সাংস্কৃতিক পরিবেশনা ছিল। অনেক শিশু ঐতিহ্যবাহী ফিলিস্তিনি সূচিকর্মের পোশাক ও কেফিয়াহ পরেছিল; অন্যরা স্কুলের পোশাক বা সাধারণ পোশাকে অংশ নেয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।