Web Analytics

শনিবার রাতভর ইসরাইলের বিভিন্ন এলাকা, বিশেষ করে তেল আবিবকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার সকালে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে জানানো হয়, হামলার পর ইসরাইলের মধ্য ও উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, আগের তুলনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সংখ্যা কিছুটা কম হলেও প্রায় পুরো রাতজুড়েই হামলা অব্যাহত ছিল। এসব ক্ষেপণাস্ত্রের কোনোটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে কি না, তা এখনো নিশ্চিত নয়। ইসরাইলের সামরিক বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি এবং হামলার প্রভাব সম্পর্কে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।