Web Analytics

প্রকৌশলীদের জাতীয়তাবাদী সংগঠন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম ওয়াসার সদ্য নিয়োগপ্রাপ্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি-প্রকৌশল) আতিকুজ্জামান বিল্লাহর নিয়োগ বাতিল ও দ্রুত অপসারণ দাবি করেছে। বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে লিখিত আবেদন পাঠায় সংগঠনটি। চিঠিটি বৃহস্পতিবার প্রকাশ্যে আসে।

স্মারকপত্রে এ্যাব অভিযোগ করে, চট্টগ্রাম আইইবিতে হামলা, জ্যেষ্ঠ প্রকৌশলীদের লাঞ্ছনা এবং সিসিটিভি ফুটেজ মুছে ফেলার মতো শৃঙ্খলাবিরোধী ঘটনায় আতিকুজ্জামান বিল্লাহ সরাসরি জড়িত ছিলেন। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, চট্টগ্রাম আইইবির অভ্যন্তরীণ তদন্তে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলায় তিনি দ্বিতীয় আসামি বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

এ্যাব বলেছে, চট্টগ্রাম ওয়াসার মতো সংবেদনশীল ও সেবাধর্মী প্রতিষ্ঠানে বিতর্কিত ব্যক্তিকে শীর্ষ পদে রাখলে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও কার্যকারিতা ব্যাহত হতে পারে। আসন্ন আইইবি নির্বাচনে এ্যাবের সিদ্ধান্ত অমান্য করে তাঁর মনোনয়ন ফরম জমা দেওয়ার বিষয়টিও কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। ২০ সেপ্টেম্বর সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে শর্তসাপেক্ষে এক বছরের জন্য তিনি ডিএমডি-ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।