Web Analytics

হিন্দুদের গরুর প্রতি শ্রদ্ধা ও ধর্মীয় বিশ্বাস নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরাইলি-আমেরিকান রাব্বি ইয়োসি মিজরাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ভারত ও ইসরাইলসহ বিভিন্ন মহল থেকে ব্যাপক ক্ষোভ প্রকাশ করা হয়েছে বলে সূত্রে জানানো হয়েছে।

ভিডিওতে মিজরাহি দাবি করেন, ভারতের হিন্দুরা গরুর পূজা করেন, গোমূত্র পান করেন এবং মেঝেতে পড়লে তা চেটে খান। তিনি ভারতীয় চিকিৎসকদের নিয়েও উপহাস করেন এবং দাবি করেন, কিছু চিকিৎসকও এমন কাজ করেন। তিনি ভারতের এক ব্যক্তির কথাও বলেন, যিনি তার ফেসবুক পেজে কাজ করতেন এবং ইহুদি ধর্ম গ্রহণে আগ্রহী ছিলেন।

মিজরাহির ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি এমন একটি পরিবারের সঙ্গে থাকতেন যেখানে বাবা ও ভাই গরুর পূজা করতেন এবং গরুকে ঘরে আনতেন। তিনি দিল্লির রাস্তায় গরুর কারণে যানজট নিয়েও বিদ্রূপ করেন। সূত্র বলছে, মিজরাহি আগেও বিতর্কিত বক্তব্যের জন্য সমালোচিত হয়েছেন; ২০১৫ সালে হলোকাস্টে নিহত ইহুদিদের সংখ্যা নিয়ে মিথ্যা দাবির পর তিনি ক্ষমা চান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।