Web Analytics

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা দুটি ফিশিং ট্রলারসহ ২৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী। ‘এফবি মায়ের দোয়া’ ও ‘এফবি আল-আমীন’ নামের ট্রলার দুটি এবং জেলেদের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর কোস্টগার্ড স্টেশনে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার রাত আটটার দিকে দুবলার চর থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্র থেকে ১২ জেলেসহ ‘এফবি মায়ের দোয়া’ উদ্ধার করে কোস্টগার্ড। একই সময়ে নৌবাহিনীর জাহাজ ‘বিএনএস কপোতাক্ষ’ ইঞ্জিন বিকল ‘এফবি আল-আমীন’ ট্রলারটি ১৬ জেলেসহ উদ্ধার করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে।

কোস্টগার্ড জানায়, রোববার রাতে মাছ ধরার সময় ‘এফবি মায়ের দোয়া’র ইঞ্জিন বিকল হলে সেটি ভাসতে থাকে। একদিন পর নেটওয়ার্কের আওতায় এসে জেলেরা মালিককে ফোন করেন এবং মালিক কালাম খাঁ জরুরি নম্বর ১৬১১১-এ সহায়তা চান। উদ্ধার জেলেদের খাবারও দেওয়া হয়েছে। তাদের মহাজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।