Web Analytics

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর, ক্যাডেট কলেজ ব্যতীত, এ বছরের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাসের হার ৯৬ দশমিক ৫১ শতাংশ। ৫১টি প্রতিষ্ঠান থেকে ১৮ হাজার ৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং ১৭ হাজার ৪১০ জন কৃতকার্য হয়। কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ৩ হাজার ৬১৯ জন জিপিএ-৫ অর্জন করেছে।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে ফলাফলের এ তথ্য জানায়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সেনাবাহিনী পরিচালিত ৩৯টি বাংলা মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৭ হাজার ২১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। অন্যদিকে ১২টি ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থী ছিল ৮২৭ জন।

আইএসপিআরের হিসাব অনুযায়ী, কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পাওয়ার হার ২০ দশমিক ৭৯ শতাংশ। প্রকাশিত সামগ্রিক মূল্যায়নের তথ্য বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য হলেও এতে ক্যাডেট কলেজগুলো অন্তর্ভুক্ত নয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।