Web Analytics

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন যে দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’-এর ভেতরেও তা চলবে। সীমান্তসংলগ্ন এলাকায় সংক্ষিপ্ত সফর শেষে তিনি এ কথা জানান বলে মিডল ইস্ট আই জানিয়েছে। ইসরাইলে ফিরে প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, তিনি সেনাবাহিনীর কাছ থেকে চলমান অভিযানের সর্বশেষ ব্রিফিং নিয়েছেন, তবে সামরিক কৌশলে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেননি।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের চাপ এবং সম্ভাব্য আলোচনার প্রস্তুতির কারণে বৈরুতের আশপাশে হামলা কিছুটা কমেছে। তবে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায়, বিশেষ করে বিনত জবেইল অঞ্চলে ইসরাইলের বিমান হামলা অব্যাহত রয়েছে। লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির একটি অ্যাম্বুলেন্সে হামলায় একজন প্যারামেডিক নিহত হয়েছেন এবং আরেকজন আহত হয়েছেন।

ইসরাইল জানিয়েছে, তারা লেবানন সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে, তবে হিজবুল্লাহর সঙ্গে কোনো যুদ্ধবিরতির আলোচনা করছে না।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।