Web Analytics

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ ও জনগণের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদকে সত্যিকারের অর্থবহ দেখতে চান তিনি। নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত সংসদের প্রথম অধিবেশনে শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি সংসদকে কার্যকর করার বিষয়ে স্পিকারকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন পর যারা সংসদে নির্বাচিত হয়ে এসেছেন, তারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, এবং সরকার চায় সংসদ কার্যকরভাবে পরিচালিত হোক।

অধিবেশন চলাকালে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটিসহ পাঁচটি কমিটি গঠন করা হয় এবং অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।