Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তি (জেসিপিওএ) নিয়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প অভিযোগ করেন, ওবামা প্রশাসন ওই চুক্তির অংশ হিসেবে ইরানকে ১ দশমিক ৭ বিলিয়ন ডলার নগদ অর্থ পাঠিয়ে কার্যত ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল। তিনি দাবি করেন, ব্যাংক থেকে আনা এই অর্থ একটি বোয়িং ৭৫৭ উড়োজাহাজে করে তেহরানে পাঠানো হয় এবং ইরানিরা অর্থ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।

ট্রাম্প আরও বলেন, ইরানিরা ওবামাকে দুর্বল মনে করেছিল এবং তাকে নিয়ে হাসাহাসি করেছিল। তিনি জানান, ওবামার মতো অর্থ দিয়ে সমস্যা সমাধানের পথ তিনি অনুসরণ করেননি।

২০১৫ সালে ইরান ও বিশ্বশক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত জেসিপিওএ চুক্তির মাধ্যমে তেহরানের পারমাণবিক কর্মসূচির ওপর সীমাবদ্ধতা আরোপের বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। ট্রাম্প শুরু থেকেই এই চুক্তির বিরোধিতা করে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে তা থেকে প্রত্যাহার করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।