Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তেহরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, কৌশলগত এই জলপথ পুনরায় খোলার প্রচেষ্টাকে তিনি লেবাননে চলমান যুদ্ধ থেকে আলাদা রাখতে চান। ট্রাম্প বলেন, প্রণালিটি দ্রুত খুলে দেওয়া হবে।

খবরে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনী ব্যাপক হামলা অব্যাহত রেখেছে এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ী চলবে। ট্রাম্প আরও বলেন, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের নিয়ন্ত্রণ নিতে ওয়াশিংটন আগ্রহী এবং তিনি এটি পেতে চান।

ট্রাম্পের মতে, কেবল যুক্তরাষ্ট্র ও চীনের কাছেই এই উপাদান উদ্ধারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে এবং যুক্তরাষ্ট্র এটি সংগ্রহ করবে। খবরটি প্রকাশ করেছে মিডল ইস্ট আই।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।