Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এই নির্দেশ দেন। সভায় এসব কলকারখানায় দেশি ও বিদেশি বিনিয়োগের মাধ্যমে পুনরায় কার্যক্রম শুরু করার অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

সভায় জানানো হয়, অনেক বেসরকারি কোম্পানি এসব কারখানায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তারা যে ধরনের শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাব দিয়েছে, তার সম্ভাব্যতা এখন যাচাই করা হবে। প্রধানমন্ত্রী পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন করার ওপর জোর দেন এবং অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ এড়িয়ে দ্রুত প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেন।

সভায় বাণিজ্য, শিল্প ও পাট-বস্ত্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, বিডা চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।