Web Analytics

জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী জামায়াতে ইসলামীকে নীতিগতভাবে সংস্কারবিরোধী আখ্যা দিয়েছে। দলটি অভিযোগ করেছে, দেশে চলমান সংকট থেকে জনগণের দৃষ্টি সরাতে অপ্রয়োজনীয় রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে জেডিপি আহ্বায়ক নাঈম আহমাদ বলেন, গণপ্রতিরোধের মাধ্যমেই কাঙ্ক্ষিত সংস্কার আদায় সম্ভব এবং জনগণকে সংস্কারপন্থি দলগুলোর পাশে দাঁড়াতে হবে।

তিনি বলেন, সরকার ও বিরোধী উভয়পক্ষের সংস্কারবিরোধী প্রবণতা দেশের জন্য দুর্ভাগ্যজনক। সংসদে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করে জ্বালানি সংকট ও কৃষি খাতের সম্ভাব্য বিপর্যয় থেকে দৃষ্টি সরানোর চেষ্টা চলছে। একই সঙ্গে হকার উচ্ছেদের মতো পদক্ষেপের মাধ্যমে জনদৃষ্টি ভিন্ন খাতে নেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে জ্বালানি সরবরাহে অনিয়ম, সার সংকট এবং চারটি সরকারি সার কারখানা বন্ধ থাকা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।

কৃষকদের ন্যায্যমূল্যে নিরবচ্ছিন্ন ডিজেল ও সার সরবরাহের দাবিতে আগামী ১০ এপ্রিল জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনের ঘোষণা দেয় জেডিপি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।