Web Analytics

রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকায় র‍্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ১৬ মার্চ রাত ১২টা ২০ মিনিটে র‍্যাব-৫, রাজশাহী সদর কোম্পানির একটি দল রেলওয়ে মাঠের উত্তর পাশে একটি লেবুবাগানে অভিযান চালায়। সেখানে দুটি পরিত্যক্ত প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।

বস্তাগুলোতে বিস্ফোরক থাকতে পারে সন্দেহ হলে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে এসে তল্লাশি চালায়। এতে ২১টি ককটেলসদৃশ বস্তু এবং একটি হাঁসুয়া, বড় ও ছোট ছুরি এবং একটি চাকুসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ককটেলগুলো শনাক্ত করে, তবে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে মালিকানা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

র‍্যাবের ধারণা, আসন্ন ঈদকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব ককটেল ও অস্ত্র মজুত করেছিল। উদ্ধারকৃত সামগ্রী চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।