Web Analytics

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত থাকার কথাও জানিয়েছে ঢাকা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ ভয়াবহ পরিস্থিতিটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালে শত শত মানুষ নিখোঁজ রয়েছে এবং পর্যটকসহ আরও অনেকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ও জনগণ এই কঠিন সময়ে নেপাল সরকার এবং দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি জানিয়েছে।

বাংলাদেশ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং নিখোঁজদের দ্রুত উদ্ধার ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে। ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনরুদ্ধারের আশাও জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করে বলেছে, দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে দেশটিকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। নেপালে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।