Web Analytics

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা অ্যান্ডি বার্নহ্যাম গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিষয়ে লেবার পার্টির প্রাথমিক প্রতিক্রিয়ার জন্য ক্ষমা চেয়েছেন। সামাজিকমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইসরাইলি হামলার বিষয়ে দলের অবস্থান সঠিক ছিল না এবং বিষয়টি আরও ভালোভাবে সামলানো উচিত ছিল। তিনি স্বীকার করেন, লেবারের প্রতিক্রিয়া অনেক মানুষকে কষ্ট দিয়েছে এবং যুদ্ধবিরতির আহ্বানে দেরি হওয়ায় দুঃখ প্রকাশ করেন।

বার্নহ্যাম চলতি মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী হওয়ার আশা করছেন। ২০২৩ সালের অক্টোবরের শেষ দিকে তিনি যুদ্ধবিরতির দাবি করেছিলেন, যা লেবার নেতা কিয়ার স্টারমারের সঙ্গে মতবিরোধ সৃষ্টি করে। বার্নহ্যাম গাজায় প্রাণহানি ও মানবিক সংকটকে ‘যৌথ বিবেকের জন্য ক্ষত’ বলে উল্লেখ করেন।

তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি, ইসরাইলি মন্ত্রী ও বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা এবং অস্ত্র রপ্তানি সীমিত করার মতো লেবার সরকারের পদক্ষেপের প্রশংসা করেন। পাশাপাশি ইসরাইলের অবৈধ বসতি সম্প্রসারণের সমালোচনা করে এসব বসতির সঙ্গে বাণিজ্য সম্পূর্ণ বন্ধের আহ্বান জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।