Web Analytics

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তাঁর দল ভারতবিরোধী নয়, বরং আধিপত্যবাদবিরোধী। তিনি বলেন, বিশ্বের যেকোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রাখতে হবে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত সভাটির শিরোনাম ছিল ‘আবরার ফাহাদ: দিল্লি আধিপত্যবাদ প্রসঙ্গ’। আসিফ মাহমুদ বলেন, আধিপত্যবাদবিরোধী রাজনীতি শুধু বক্তব্য ও বিবৃতিতে সীমিত রাখা যাবে না; রাষ্ট্রীয় নীতিনির্ধারণে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে। বাংলাদেশের জন্য লাভজনক এবং বড় ঝুঁকিমুক্ত হলে অন্য দেশের সঙ্গে চুক্তিতে আপত্তি নেই, তবে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি বা সম্পর্ক সমর্থন করা হবে না।

এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা বলার কারণেই আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল এবং তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছেন। তিনি গঙ্গা, তিস্তা ও সব অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করাকে সরকারের বড় পরীক্ষা বলেন। সীমান্ত সুরক্ষার অজুহাতে বাংলাদেশিদের নির্বিচারে গুলি করে হত্যাও তিনি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।