Web Analytics

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর এসটিএমকে ইউনিটের ২৫০ সদস্য কুয়েত সেনাবাহিনীতে পুনরায় কাজে ফেরার দাবি জানিয়েছেন। সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই দাবি তুলে ধরেন এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

লিখিত বক্তব্যে সার্জেন্ট আহসান উল্লাহ জানান, করোনা মহামারির সময় ছুটিতে দেশে এসে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় তারা ফিরতে পারেননি। সেনা সদর পিএ পরিদপ্তরের নির্দেশে তাদের ‘হোমস্টে’ অবস্থায় রাখা হয়েছিল এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরত পাঠানোর আশ্বাস দেওয়া হয়। কিন্তু প্রশাসনিক জটিলতা ও এসটিএমকে সেলের অবহেলার কারণে ৫৫৭ জন সদস্য কাজে ফিরতে পারেননি, যার মধ্যে প্রায় ২৫০ জন ছয় বছর ধরে কর্মহীন অবস্থায় আছেন।

সংবাদ সম্মেলনে তারা জানান, সাত বছর ধরে মানবেতর জীবনযাপন করা এই পরিবারগুলোর জন্য প্রধানমন্ত্রীর মানবিক হস্তক্ষেপ এখন অত্যন্ত জরুরি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।