Web Analytics

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। আলজাজিরার খবরে দারের কার্যালয়ের বিবৃতির বরাতে বলা হয়, তিনি অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সংলাপ ও কূটনীতির ওপর জোর দিয়েছেন।

ফোনালাপে দুই মন্ত্রী সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেন। দার নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং জাহাজ চলাচল নিরাপদ ও দ্রুততর করার গুরুত্ব তুলে ধরেন। উন্নয়নশীল দেশ ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ওপর এসব বিষয়ের প্রভাব বিবেচনায় গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দার বলেছেন, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতের একমাত্র কার্যকর পথ সংলাপ ও কূটনীতি। দুই নেতা ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখতে সম্মত হন। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে বৈঠকের বিষয়েও তারা একমত হন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।