Web Analytics

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের নতুন আয়াতুল্লাহ বা হিজবুল্লাহর নেতা কারো জন্যই কোনো নিরাপত্তা নিশ্চয়তা নেই। যুদ্ধ শুরুর পর থেকে প্রথম সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযানের পক্ষে কথা বলতে গিয়ে তিনি এই হুমকি দেন।

নেতানিয়াহু জানান, ইসরাইলের লক্ষ্য ছিল ইরানকে তার পারমাণবিক ও ব্যালিস্টিক প্রকল্প ভূগর্ভে স্থানান্তরের সুযোগ না দেওয়া। তার দাবি, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া হামলায় ইরান সেই সুযোগ পায়নি। তিনি আরও বলেন, প্রায় দুই সপ্তাহের হামলায় ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হয়েছেন এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও বাসিজ বাহিনী বড় ক্ষতির মুখে পড়েছে।

খবরে আরও বলা হয়েছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা জীবিত থাকলেও গুরুতর আহত হয়েছেন বলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।