Web Analytics

নিউইয়র্কে ২১ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সম্মেলনে সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের সর্বোচ্চ এই ফোরামে সরাসরি নেতৃত্বের ভূমিকায় থাকছে বাংলাদেশ। এ কারণে এবারের অধিবেশনটি বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবারের অধিবেশনকে বাংলাদেশের জন্য নতুন যাত্রা, নতুন সম্ভাবনা ও নতুন আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। শনিবার রাজধানীর একটি হোটেলে ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশের ব্র্যান্ডিং’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, সাধারণ পরিষদের এই অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সভাপতির দায়িত্ব পালন করায় এর বাড়তি তাৎপর্য তৈরি হয়েছে।

খলিলুর রহমানের নির্বাচনকে জাতীয় গৌরবের বিষয় বলে উল্লেখ করেন শামা ওবায়েদ ইসলাম। তাঁর ভাষ্য অনুযায়ী, সাইপ্রাস প্রায় এক দশক ধরে এ পদের জন্য প্রচারণা চালালেও শেষ পর্যন্ত বাংলাদেশ সভাপতিত্ব অর্জন করেছে। তিনি এ কূটনৈতিক সাফল্যের পেছনে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশে বাংলাদেশের ৮৩টি মিশনের সমন্বিত উদ্যোগের কথা বলেন। দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও স্থিতিশীলতা ফিরে আসাও এ সাফল্যে ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।