Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের নির্বাচনি প্রচার ব্যানারে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী এবং বাংলাবান্ধা ইউনিয়নের সন্ন্যাসীপাড়া এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা ব্যানারে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

রোববার সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যারিস্টার জমিরের নির্বাচনি এজেন্ট নওফল জমির ঘটনাটির প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, দাহ্য পদার্থ ছিটিয়ে ব্যানারে আগুন ধরিয়ে দেওয়ায় তা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপি নেতারা ঘটনাটিকে রাজনৈতিক প্রতিহিংসা থেকে সংঘটিত বলে দাবি করেন। জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

ঘটনাগুলোর বিষয়ে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু এবং বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাশেদ আলী সরকার পৃথকভাবে জিডি দায়ের করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।