Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ বেড়ে যায়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ায় তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র টানা নবম রাতের মতো তেহরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। এর জবাবে তেহরান অন্তর্বর্তী শান্তি চুক্তির প্রতিশ্রুতি স্থগিত করে এবং হরমুজ প্রণালিতে কার্যত জাহাজ চলাচল বন্ধ করে দেয়।

এই পরিস্থিতিতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৭৫ ডলার বা ৩ দশমিক ১২ শতাংশ বেড়ে ৯০ দশমিক ৮৫ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৫৬ ডলার বা ৩ দশমিক ১০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৫ ডলারে ওঠে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালির মাধ্যমে পরিবাহিত হয়, যা বাধাগ্রস্ত হওয়ায় বড় সরবরাহ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা এবং সমুদ্রপথে বিমা খরচ বেড়ে যাওয়ায় তেলের বাজারে অস্থিরতা কিছুদিন অব্যাহত থাকতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।