Web Analytics

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এ আহ্বান জানানো হয়। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রেস ব্রিফিংয়ে বলেন, অতীতে সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতা দেখাতে গিয়েই অনেকে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী চরিত্র অর্জন করেছেন।

বৈঠকে সাত দফা দাবিতে ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চের প্রস্তুতি, দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংশোধন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। পরওয়ার অভিযোগ করেন, সরকার ৭০ শতাংশ ‘হ্যাঁ’ ভোট প্রত্যাখ্যান করেছে এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে গণভোট উপেক্ষা করে সংশোধনের প্রক্রিয়া নিচ্ছে। ১১ দলীয় ঐক্য এ প্রক্রিয়া প্রত্যাখ্যান এবং বিশেষ কমিটির একতরফা কার্যক্রম শুরুর উদ্যোগের বিরোধিতা করেছে।

লংমার্চ মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্বোধনী জনসভা দিয়ে শুরু হয়ে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পথসভা শেষে রংপুর জিলা স্কুল মাঠে শেষ হবে। পরওয়ার দেশবাসী ও প্রশাসনের সহযোগিতা চেয়ে কর্মসূচি শান্তিপূর্ণ, সহিংসতামুক্ত এবং ভাঙচুরবিহীন থাকবে বলে আশ্বাস দেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।