Web Analytics

ইরানের তেল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে পাঁচটি চীনা কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জবাবে চীন পাল্টা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। বেইজিং আনুষ্ঠানিকভাবে একটি ইনজাংশন জারি করে মার্কিন নিষেধাজ্ঞা ঠেকানোর পদক্ষেপ নিয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় ওয়াশিংটনের পদক্ষেপকে ‘দীর্ঘহাতের বিচারব্যবস্থা’ বলে আখ্যা দিয়ে এর তীব্র বিরোধিতা জানিয়েছে।

চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্যমতে, নিষেধাজ্ঞার আওতায় পড়া পাঁচটি প্রতিষ্ঠান হলো হেংলি পেট্রোকেমিক্যাল (ডালিয়ান) রিফাইনারি, শানডং জিনচেং পেট্রোকেমিক্যাল গ্রুপ, হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ, শৌগুয়াং লুকিং পেট্রোকেমিক্যাল এবং শানডং শেংশিং কেমিক্যাল। তবে চীনের ইনজাংশন কীভাবে কার্যকর হবে, তা এখনো স্পষ্ট নয়।

বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে এই নতুন উত্তেজনা যুক্তরাষ্ট্র ও চীনের চলমান বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।