Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর মিরপুরের রূপনগর, ইস্টার্ন হাউজিং ও বর্ধিত পল্লবী এলাকার ৬ নম্বর ওয়ার্ডে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে। বুধবার ইস্টার্ন হাউজিং এলাকায় কর্মসূচিটির উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডে জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট মো. হাসানুল বান্না চপল।

চপল বলেন, ঢাকা সিটি করপোরেশনের মেয়র পদে জামায়াত মনোনীত প্রার্থী এবং ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনের নির্দেশনায় ওয়ার্ডটি পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সিটি করপোরেশনকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বলেন, দায়িত্বে না থেকেও নাগরিক, মানবিক ও নৈতিক দায়বদ্ধতা থেকে তারা মাঠে নেমেছেন।

তিনি পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও জলাবদ্ধতামুক্ত ওয়ার্ড গড়তে এলাকাবাসীর সচেতন অংশগ্রহণের আহ্বান জানান। কর্মসূচিতে রূপনগর থানা সেক্রেটারি মোশাররফ হোসেন ভূইয়া, কর্মপরিষদ সদস্য লতিফুল কবির, ইস্টার্ন হাউজিং সাংগঠনিক ওয়ার্ড সভাপতি হাফেজ মাহবুবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ২৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।