Web Analytics

বরিশালের উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্র সচিবসহ দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এই ব্যবস্থা নেন। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন কেন্দ্র সচিব ফারুক হোসেন ও সহকারী শিক্ষক খগেন মন্ডল।

অভিযোগে বলা হয়েছে, অনিয়মিত শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ২০২৫ সালের প্রশ্নপত্রের পরিবর্তে ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়। এতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ফলাফল নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার দুই শিক্ষককে বহিষ্কার করা হয়।

ইউএনও জানান, শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।