Web Analytics

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গত দুই দিনে সন্ত্রাসী হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন। বৃহস্পতিবার এক পুলিশ কর্মকর্তা জানান, খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় এসব হামলায় ১৫ পুলিশ সদস্য ও চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া দুই পুলিশ কর্মকর্তাকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বেশির ভাগ হামলার দায় স্বীকার করেছে।

সাম্প্রতিক মাসগুলোতে খাইবার পাখতুনখোয়া ও পার্শ্ববর্তী বেলুচিস্তান প্রদেশে সহিংসতা বেড়েছে। এরই মধ্যে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এসব অভিযানে ৩৪ সন্ত্রাসী নিহত হয়েছে, যার মধ্যে ২৬ জন খাইবার পাখতুনখোয়ায় এবং আটজন বেলুচিস্তানের সাম্বাজায়। নিহতদের মধ্যে একজন আফগান নাগরিক বলে শনাক্ত করা হয়েছে।

আইএসপিআর আরও জানায়, লাক্কি মারওয়াত, বান্নু ও উত্তর ওয়াজিরিস্তানে সংঘর্ষে অতিরিক্ত সন্ত্রাসী নিহত হয় এবং অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।