Web Analytics

ইরানের বিশিষ্ট ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি মুসলমানদের সামরিক প্রস্তুতি এমন পর্যায়ে উন্নীত করার আহ্বান জানিয়েছেন, যাতে শত্রুরা আগ্রাসনের আগে ভয় ও পরিণতির কথা বিবেচনা করে। ১৫ নভেম্বর ইরানের ইমাম আমিরুল মুমিনিন ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানে হজরত ফাতিমা জাহরা (রা.)-এর শাহাদাতবার্ষিকীর শোকানুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।

সূরা আনফালের ৬০ নম্বর আয়াতের উল্লেখ করে তিনি বলেন, শত্রুর মোকাবিলায় মুসলমানদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি কোনো একক সামরিক খাতে সীমিত না রেখে সব ধরনের সক্ষমতা ও শক্তিকে এর আওতায় আনতে হবে। নিরাপত্তা রক্ষা এবং শত্রুর মোকাবিলায় প্রতিরোধমূলক শক্তি অর্জনকে তিনি বিশেষ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

বক্তব্যে তিনি হজরত ফাতিমা (রা.)-এর জ্ঞান ও বাগ্মিতার প্রশংসা করেন এবং তার বিখ্যাত ভাষণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ জানিয়ে সরকারকে অর্থনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ইসলামি ব্যবস্থার সমর্থনে রাতের মিছিলে জনগণের অংশগ্রহণের প্রশংসা করলেও তিনি বলেন, এই সমর্থনের প্রতিদান হিসেবে জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।