Web Analytics

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে গত তিন বছরে ৫৪ বাংলাদেশির মৃত্যুর অভিযোগ নিয়ে সোমবার জাতীয় সংসদে উদ্বেগ জানানো হয়েছে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু ৭১ বিধির জরুরি জনগুরুত্বপূর্ণ মনোযোগ আকর্ষণ নোটিশের আলোচনায় বিষয়টি তোলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে তিনি দাবি করেন, কোনো বাংলাদেশি নাগরিক যেন বিদেশের যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত না হন তা নিশ্চিত করতে হবে।

রানু বলেন, নিরাপদ চাকরি ও উন্নত জীবনের ভুয়া প্রলোভনে অনেকে কড়া সুদে ঋণ নিয়ে এবং ভিটেমাটি বিক্রি করে রাশিয়ায় যান। সেখানে প্রতিশ্রুত চাকরির বদলে তাঁদের রাশিয়ার সেনাবাহিনীর হাতে তুলে দিয়ে প্রশিক্ষণের পর যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় বলে তিনি অভিযোগ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, অনেকে পঙ্গু হয়েছেন এবং নিহতদের লাশ এখনো পরিবার পায়নি।

গণমাধ্যমের তথ্য উল্লেখ করে তিনি বলেন, পাচারকারীরা এআই ডিপফেক, সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করছে। প্রবাসী কল্যাণ, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত প্রযুক্তিগত ও কূটনৈতিক পদক্ষেপ, পাচারকারীদের কঠোর শাস্তি, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ এবং রাশিয়ার যুদ্ধক্ষেত্রে থাকা বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান তিনি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।