Web Analytics

বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী রোববার ফেনীর পরশুরামে বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট ও মজুমদারহাট সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেছেন। তিনি হেলিকপ্টারযোগে পরশুরাম পাইলট হাইস্কুল মাঠে অবতরণ করার পর বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্টে যান।

পরিদর্শনের সময় বিজিবি মহাপরিচালক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি বিলোনিয়ায় অবস্থিত বিজিবির মজুমদারহাট সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন। এ সফরে বিজিবির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপস্থিত কর্মকর্তাদের মধ্যে ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ মাহমুদ আজম, চিকিৎসা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ নওফেল মাহমুদ, সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান এবং ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম। তিনি জানান, কুমিল্লায় বিজিবির একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে মহাপরিচালক পরশুরাম ও বিলোনিয়া সফর করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।