Web Analytics

২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যুক্ত হয়েছে বাংলাদেশ। তুরস্কের আনতালিয়ায় চলমান কপ৩১ জলবায়ু সম্মেলনে সোমবার দেশটি এ ঘোষণায় সমর্থন দেয়। কেনিয়া, নাইজেরিয়া ও ভানুয়াতুও এতে যুক্ত হয়েছে, আর অস্ট্রেলিয়া আগে থেকেই ঘোষণাটির সমর্থক। ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিয়োগ চেয়েছে।

বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ বলেন, বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে ৫ হাজার ৫০০ মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। প্রাথমিক পরিকল্পনায় প্রায় ৮ লাখ ৭০ হাজার ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কথা রয়েছে। প্রস্তাবিত অর্থায়নে মোট বিনিয়োগের ২০ শতাংশ দেশীয় উৎস থেকে আসবে; প্রায় ১ লাখ ৭৪ হাজার ছাদে দেশীয় উদ্যোগে ব্যবস্থা স্থাপন হবে। বাকি ৬ লাখ ৯৬ হাজার ছাদের জন্য আন্তর্জাতিক অর্থায়ন প্রয়োজন হবে।

ঘোষণায় স্থাপনা ব্যয় কমানো, অনুমোদনপ্রক্রিয়া সহজ করা, আধুনিক বিদ্যুৎ গ্রিড, সহজ অর্থায়ন, সমান সুযোগ, ব্যাটারি ব্যবহার এবং দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। উদীয়মান অর্থনীতিতে অর্থায়নের ঘাটতি, দুর্বল গ্রিড ও দক্ষ জনবলের সংকটকে প্রধান বাধা বলা হয়েছে। আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানি ও সরবরাহসংকটের চাপে বাংলাদেশ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎকে গুরুত্বপূর্ণ বিকল্প জ্বালানি হিসেবে দেখছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।