২৫ বছর বয়সী জার্মান অধিকারকর্মী আনা লিডকে অভিযোগ করেছেন, ইসরাইলি কারাগারে আটক থাকা অবস্থায় তাকে তিনবার নগ্ন করে তল্লাশি ও ধর্ষণ করা হয়েছে। গত শরৎকালে ইউরোপ থেকে গাজামুখী মানবিক ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়ার পর আন্তর্জাতিক সমুদ্রসীমা থেকে ইসরাইলি বাহিনী তার নৌকা আটক করে এবং পাঁচ দিন তাকে বন্দি রাখে। পরে তিনি ইসরাইলি কর্তৃপক্ষের বিরুদ্ধে আনুষ্ঠানিক ফৌজদারি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, গিভন কারাগারে নারী রক্ষীরা জোরপূর্বক তার পোশাক খুলে ফেলে এবং যৌন নির্যাতন চালায়, এ সময় পুরুষ রক্ষীরা পাশ থেকে হাসছিল। আনা দ্য গার্ডিয়ানকে জানান, এই সহিংসতার উদ্দেশ্য ছিল ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করা অধিকারকর্মীদের ভয় দেখানো। তার আইনজীবী মুনা হাদ্দাদ বলেন, ইসরাইলে বন্দিদের ওপর নির্যাতনের সংস্কৃতির বিরুদ্ধে এটি একটি বড় চ্যালেঞ্জ।
ঘটনাটি বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। জাতিসংঘ ইসরাইলকে সংঘাতকালীন যৌন সহিংসতার জন্য কালো তালিকাভুক্ত করেছে এবং অস্ট্রেলিয়া ও ফ্রান্স তাদের নাগরিকদের ওপর নির্যাতনের তদন্ত শুরু করেছে। তবে ইসরাইলি সামরিক বাহিনী ও কারা কর্তৃপক্ষ অভিযোগগুলো অস্বীকার করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।