Web Analytics

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার একসময়ের খরস্রোতা করাঙ্গী নদী এখন শুকিয়ে মরা খালে পরিণত হয়েছে। নদীর তলদেশ শুকিয়ে যাওয়ায় নাব্যতা হারিয়ে তিনটি ইউনিয়নের মানুষ কৃষিকাজ ও দৈনন্দিন জীবনের জন্য তীব্র পানি সংকটে ভুগছেন। এতে স্থানীয় জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়েছে।

আগে কৃষকরা বোরো মৌসুমে করাঙ্গী নদীর পানি ব্যবহার করতেন, কিন্তু এখন তারা সেচযন্ত্রের ওপর নির্ভরশীল। পরিবেশবিদদের অভিযোগ, নদী পুনরুদ্ধারে কোনো সরকারি উদ্যোগ নেই, বরং চুনারুঘাট অংশে অপরিকল্পিত বাঁধ নির্মাণে ভাটির এলাকায় পানির সংকট আরও বেড়েছে। এতে কৃষিকাজ, গবাদিপশু পালন ও গৃহস্থালির কাজে ব্যাপক ভোগান্তি দেখা দিয়েছে।

স্থানীয় সমাজকর্মী ও জনপ্রতিনিধিরা দ্রুত নদী খননের দাবি জানিয়েছেন। বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি পরিকল্পনা অনুযায়ী পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।