মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা কমে যাওয়ায় বৃহস্পতিবার সকালে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সৌদি আরব ওমানের মাধ্যমে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে—এমন খবরের পর সরবরাহ নিয়ে বাজারের উদ্বেগ কমে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে।
বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ১২টা ৪৯ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ১০৪ দশমিক ৫৯ ডলারে নামে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের দাম ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ২৯ ডলারে দাঁড়ায়।
এর আগের দিন বুধবারও দুই ধরনের তেলের দাম প্রায় ৩ ডলার করে কমেছিল। ফলে বৃহস্পতিবারের দরপতন আগের দিনের নিম্নমুখী ধারাকে এগিয়ে নেয়। বাজার বিশ্লেষকদের নজর এখন মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ পরিস্থিতির দিকে, বিশেষ করে সৌদি আরবের উদ্যোগ বাস্তবে কতটা সরবরাহ বাড়াতে পারে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।