Web Analytics

৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে আবার ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে হওয়া নতুন কম্পনের কেন্দ্র ছিল উত্তর সুমাত্রার বড় শহর পেমাতাংসিয়ানতার থেকে ৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এর উৎপত্তি ভূপৃষ্ঠের ১৮৩ দশমিক ২ কিলোমিটার গভীরে।

নতুন ভূমিকম্পে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতাও জারি হয়নি। এর আগে শনিবার ভোর ৫টা ৫৮ মিনিটে পূর্বাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। সেটির কেন্দ্র ছিল পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের এন্দে শহর থেকে ৬৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে সাগরতলে, মাত্র ১০ কিলোমিটার গভীরে।

বড় ভূমিকম্পটির পর ৩৪১টি তুলনামূলক কম মাত্রার পরাঘাত রেকর্ড করা হয়। সাগরতলে উৎপত্তির কারণে প্রথমে সুনামি সতর্কতা দেওয়া হলেও কোনো লক্ষণ না মেলায় তিন ঘণ্টা পর তা প্রত্যাহার করা হয়। ওই শক্তিশালী কম্পনে পূর্বাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ৪৭ জন নিহত, অন্তত ৫৪টি ভবন পুরোপুরি ধসে পড়া এবং কয়েক শ বাড়িঘর আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।