ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ লালবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দুই দিনের রিমান্ড আবেদন করেছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে আদালতে এ আবেদন করা হয়। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মঙ্গলবার ভোরে ধানমন্ডিতে চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে আটক করে ডিবি পুলিশ এবং মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে সহিংসতার ঘটনায় রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার মামলাসহ রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে।
খবরে আরও বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং একই বছরের ২ সেপ্টেম্বর স্পিকার পদ থেকে পদত্যাগ করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।