Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বলেছে, রোববার ভোরে তাদের অ্যারোস্পেস ফোর্স একটি মার্কিন বিমানবাহী রণতরী ও একটি নৌযুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইরানের দাবি, জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সংঘর্ষের এলাকা ছেড়ে যায়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনায় প্রকাশিত বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটি ইরানি নৌযানকে হয়রানি করছিল এবং সামুদ্রিক অবরোধে অংশ নিচ্ছিল।

আইআরজিসি বলেছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড দুই নৌযানের ওপর হামলার বিষয়টি স্বীকার করেছে, যা তারা নিজেদের অভিযানের সত্যতার প্রমাণ হিসেবে উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালিয়ে গেলে ইরানের সশস্ত্র বাহিনী আরও ভারী জবাব দেবে বলেও সতর্ক করেছে তারা। বিবৃতিতে জাহাজগুলোর নাম বা অবস্থান উল্লেখ করা হয়নি।

তবে সেন্টকম জানিয়েছে, আঞ্চলিক জলসীমায় টহলরত দুটি মার্কিন নৌযান লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, কিন্তু জাহাজ দুটি হামলা এড়িয়ে যায় এবং কোনো মার্কিন সেনা আহত হয়নি। এরপর মার্কিন বাহিনী ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলা চালায় বলে সেন্টকম জানায়। ফেব্রুয়ারি থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ঘিরে সংঘাত ও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।