Web Analytics

ওয়াশিংটনের একটি হোটেলে শনিবার রাতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে বন্দুক হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে হোয়াইট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প হামলাকারীকে ‘একাকী হামলাকারী’ হিসেবে উল্লেখ করে জানান, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন এবং জানান, এক কর্মকর্তা গুলিবিদ্ধ হলেও বুলেটপ্রুফ ভেস্টের কারণে প্রাণে বেঁচে গেছেন।

এটি ট্রাম্পের ওপর সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিক হামলার আরেকটি ঘটনা। ২০২৪ সালের জুলাইয়ে পেনসিলভানিয়ার বাটলার শহরে নির্বাচনী সমাবেশে তার ডান কানে গুলি লাগে, যেখানে একজন নিহত হন। একই বছরের সেপ্টেম্বরে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তার গলফ ক্লাবে অস্ত্রধারী সন্দেহে একজনকে দেখা গেলে ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে তার মার-এ-লাগো বাসভবনের নিরাপত্তা বলয়ে ঢুকে পড়া এক অস্ত্রধারী পুলিশের গুলিতে নিহত হয়।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, আগামী ৩০ দিনের মধ্যে এই ডিনার অনুষ্ঠানটি পুনরায় আয়োজন করা হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।