Web Analytics

বিদ্যুৎ, তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি এবং সীমান্তে পুশইনের ঘটনার প্রতিবাদে আগামী রোববার ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ খেলাফত মজলিস। বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট এলাকায় সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হবে। গত শুক্রবার রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকার নির্বাহী সদস্যদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

সভায় দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে বিদ্যুৎ, তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। তিনি এ সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী ও জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেন। সীমান্তে বাংলাদেশি নাগরিকদের পুশইন ও হয়রানির ঘটনাকে তিনি দেশের সার্বভৌমত্ব ও নাগরিক মর্যাদার জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেন।

তিনি অবিলম্বে বিদ্যুৎ, তেল ও গ্যাসের মূল্যহ্রাস এবং সীমান্তে পুশইন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং আগামীকালের বিক্ষোভ সফল করতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।