Web Analytics

ভারতের অযোধ্যার রামমন্দিরে দান তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, ভক্তদের দেওয়া নগদ অর্থ, সোনা ও রূপার সামগ্রী আত্মসাৎ করা হয়েছে। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে এবং আদালতের নির্দেশে উত্তরপ্রদেশ পুলিশের তিন সদস্যের বিশেষ টিম তদন্ত করে। সেই রিপোর্টের ভিত্তিতে অযোধ্যা পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে।

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সব অভিযোগ অস্বীকার করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, কেউ ধর্মীয় বিশ্বাসের সঙ্গে প্রতারণা করলে তাকে ছাড় দেওয়া হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে চুরি, বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও ষড়যন্ত্রের অভিযোগে মামলা হয়েছে। এই কেলেঙ্কারির সূত্রপাত হয় যখন হিসাব বিভাগের সাবেক কর্মকর্তা মহিপাল সিং অনিয়মের অভিযোগ তোলেন এবং পরে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

বিরোধী নেতারা আদালতের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানিয়েছেন। ২০২৪ সালে উদ্বোধিত এই মন্দিরে ২০২৪–২৫ অর্থবছরে প্রায় ৩৩০ কোটি রুপি দান এসেছে, যা এটিকে ভারতের অন্যতম ধনী মন্দিরে পরিণত করেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।