Web Analytics

যশোর সদর উপজেলার ফতেপুর দাইতলা এলাকায় যশোর-ঢাকা মহাসড়কে একটি ঢাকামুখী যাত্রীবাহী বাসে আগুন লাগে শুক্রবার বিকেল ৪টার পর। এতে বাসের সব যাত্রী নিরাপদে নামতে পারলেও তাদের মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। নড়াইল এক্সপ্রেস পরিবহনের বাসটি যশোর শহরের মণিহার কাউন্টার থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণ পর ইঞ্জিনে আগুন ধরে গেলে চালক দ্রুত বাস থামিয়ে দেন এবং যাত্রীরা নেমে পড়েন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। তবে যাত্রীরা জানান, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই পুরো বাসটি পুড়ে যায়। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ঘটনাস্থলে থাকলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

যাত্রীরা অভিযোগ করেন, বাসটির যান্ত্রিক ত্রুটি ছিল এবং চালক তা চালাতে অনিচ্ছুক ছিলেন, কিন্তু কর্তৃপক্ষ তাকে বাধ্য করে। আগুন লাগার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।