Web Analytics

ওয়াশিংটনভিত্তিক ভূরাজনৈতিক ঝুঁকি পরামর্শক প্রতিষ্ঠান গালফ স্টেট অ্যানালিটিকসের প্রধান নির্বাহী জর্জিও কাফিয়েরো মনে করেন, ইরানের ওপর চাপ বাড়িয়েও ট্রাম্প তাঁর লক্ষ্য পূরণে ব্যর্থ হতে পারেন। আল জাজিরাকে তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক চাপ ইরানের দৈনন্দিন অর্থনৈতিক সংকট ও মানবিক পরিস্থিতি আরও খারাপ করতে পারে। তবে যুদ্ধের লক্ষ্য অর্জনে এ চাপ কতটা কার্যকর হবে, তা নিয়ে তিনি সন্দিহান।

কাফিয়েরো বলেন, এ নিয়ে তাঁর ‘গুরুতর সন্দেহ’ রয়েছে। তাঁর মতে, ইরান বহু বছর ধরে তীব্র অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার মধ্যে আছে এবং নিষেধাজ্ঞার সঙ্গে বসবাস দেশটির দীর্ঘদিনের বাস্তবতা। সময়ের সঙ্গে ইরানিরা অর্থনৈতিক চাপ এড়ানো বা সামাল দেওয়ার নানা উপায় খুঁজে নিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

বিশ্লেষকটির ভাষ্য, আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের চেষ্টায় যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলোকে ইরানের কৌশলের কারণে ‘চড়া মূল্য’ দিতে হতে পারে। তিনি বলেন, ইরানের চাপ মোকাবিলায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চীন তেহরানের প্রধান বাণিজ্যিক অংশীদার এবং পশ্চিমা অর্থনৈতিক চাপ এড়াতে সহায়তা করেছে। ট্রাম্প প্রশাসন ইরান-চীন সম্পর্ককে চ্যালেঞ্জ না করলে চীন ইরানকে চলমান সংকট সামলাতে সহায়তা করতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।