Web Analytics

ইরানের সঙ্গে আলোচনা চলমান থাকায় কূটনীতিকে আরও কিছুটা সময় দিতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্প সব সময়ই সব বিকল্প খোলা রাখছেন এবং কোনো চুক্তি না হলে তেহরানকে কী পরিণতির মুখোমুখি হতে হবে, তা স্পষ্ট করেছেন।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের পর লেভিট এই মন্তব্য করেন। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার এক বৈঠকে ট্রাম্প তার সহযোগীদের জানান, তিনি কূটনীতিকে আরও সময় দিতে চান। চলমান উত্তেজনা সত্ত্বেও ট্রাম্প আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে আগ্রহী, তবে আলোচনায় অগ্রগতি না হলে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও পুরোপুরি নাকচ করেননি।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে তিনি কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পাশাপাশি সামরিক বিকল্পগুলোও খোলা রাখছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।