Web Analytics

২০২৬ সালের ১৫ মে সকালে অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীরা ব্যাপক অভিযান ও হামলা চালায়। এসব হামলায় একটি মসজিদে আগুন দেওয়া হয় এবং একাধিক যানবাহন ও ঘরবাড়ি ভাঙচুর করা হয় বলে জানা গেছে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি বাহিনী নাবলুস শহরে প্রবেশ করে কয়েকটি বাড়িতে তল্লাশি চালায় এবং এক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে। পৃথক ঘটনায় নাবলুসের দক্ষিণে আল-লুব্বান আশ-শারকিয়া গ্রামে সেটলাররা ফিলিস্তিনিদের ঘরবাড়ি ভাঙচুর করে। রামাল্লার কাছের জিবিয়া শহরেও হামলার ঘটনা ঘটে, যেখানে সেটলাররা ফিলিস্তিনিদের মালিকানাধীন যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং একটি মসজিদে অগ্নিসংযোগ করে।

আলজাজিরা সূত্রে জানা যায়, পশ্চিম তীরজুড়ে এসব হামলা ও ধ্বংসযজ্ঞ চলমান উত্তেজনার প্রতিফলন হিসেবে দেখা যাচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।