ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা ১৬ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন। ফরম পূরণের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।
রোববার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভার সিদ্ধান্ত এবং বোর্ড চেয়ারম্যানের নির্দেশক্রমে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।